সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে নবযাতকসহ দুই মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে নবযাতকসহ দুই মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে খারাজোড়া এলাকা থেকে শুক্রবার বিকালে একদিন বয়সি ছেলে নবযাতকের নাড়কাটা বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।অপরদিকে উপজেলার চাপাইর ব্রীজ এলাকার মাওনা টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পাশে থেকে অজ্ঞাতনামা(৫৫) পথচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।তবে মরদেহ দুটির পরিচয় সনাক্ত হয়নি ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় শুক্রবার বিকালে তিনটার দিকে খাড়াজোরা এলাকায় একটি বনের ঝোপ থেকে ১ দিন বয়সি ছেলে নবযাতকের মরদেহ পরে থাকতে দেখে ¯’ানীয়রা পুলিশে খবর দেয় ।পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবযাতকের মরদেহ উদ্ধার করেন ।নবযাতকের নাড়কাটা বিহীন ছিলো ।গলায় কালো দাগ রয়েছে ।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই নবযাতক জন্মগ্রহনের পর তাকে গলা টিপে হত্যা করে লাল কাপরে পেচিয়ে এখানে কেবা কারা ফেলে যায় ।অপরদিকে বিকাল পাচটার দিকে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার চাপাইর ব্রীজের সামনে থেকে রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ ।তবে তাতক্ষনিক তার পরিচয় পাওয়া যায়নি স্থানীয়দের ভাষ্যমতে ওই ব্যক্তি কয়েকদিন ধরেই এ সড়কের পাশে সারাদিন বসে থাকতেন ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান পৃথক স্থান থেকে নবযাতকসহ দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;