হাসানুজ্জামান সিদ্দিকী হাসান ,
নীলফামারী জেলা প্রতিনিধি
টিভিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে নাতনীকে সাথে নিয়ে দাদি রেজিনা বেগম এসেছেন ইতিহাসের স্বাক্ষী হতে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শহীদ মিনারে এদেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে । তার সাথে কথা হলে তিনি বলেন – এখানে না আসলে বুঝবারে পাইতাম না কি সুন্দর হইছে শহীদ মিনারটি। এত মানুষ দেখে ভালো লাগছে। এরকম অনেক শিশু কিশোর শ্রেনী পেশার মানুষের ঢল নেমেছে নীলফামারীর জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা যুদ্ধের শ্রেষ্ট সন্তানদের শ্রদ্ধা জানাতে।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসুচির মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। আজ বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও সকল সরকারি বেসরকারি ভবনের শীর্ষে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসুচির শুভ সুচনা করা হয়।
সকাল ৬.৪৫ মিনিটে উত্তরবঙ্গের সর্ববৃহৎ শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প্যমাল্য অপর্ন করেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন , ।
এরপর পুলিশ প্রশাসন, পৌর সভা, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা ও পৌর বিএনপি,জলঢাকা প্রেসক্লাব, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্রদল,কৃষক দল ,শ্রমিক দল, মটর শ্রমিক ইউনিয়ন, শ্রমিক দল,সহ সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠান,শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণি পেশা ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্প মাল্য অর্পণ শেষে স্ব স্ব সংগঠন আলোচনা সভা ও দোয়া মাহফিল করে।
। এছাড়া শহীদদের মঙ্গল কামনায় মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এদিকে জলঢাকা স্টেডিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী,মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা,ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সহ সরকারী বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal