সর্বশেষ :
Home / সারাদেশ / সালথায় কুমার নদে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

সালথায় কুমার নদে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

 

 

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুইজনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার দুপুরের উপজেলার বড়দিয়া কুমার নদে এই অভিযান পরিচালনা করেন সহকারী কশিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।

 

জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ থানার পুলিশ ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে কুমার নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ড্রেজারের লেবার টিটুল মোল্যা ও কামরুল মোল্যাকে আটক করে। এসময় তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, কুমার নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!