সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে ১৫০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কালীগঞ্জে ১৫০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-১ মৌসুমে উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ১৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

১ বিঘা জমির জন্য প্রত্যেক কৃষকের হাতে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি রাসায়নিক সার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উম্মে নোমান চেšধুরী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;