
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্দেশনায় গাজীপুরের টঙ্গীতে টঙ্গী পুর্ব থানা যুবদল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর নতুন বাজার এলাকায় এই ইফতার মাহফিল করেন থানা যুবদলের নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল ও টঙ্গী পুর্ব থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেনজির রহমান খান পিন্টু।
এসময় টঙ্গী পুর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের অংশগ্রহণে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচিটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তাদের এই উদ্যোগ।
গাজীপুর মহানগর যুবদল নেতারা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
projonmo21.com Popular bangla online newsportal