নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমি তিন নাম্বার গেইট এলাকায় বুধবার সন্ধ্যায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকসা ও কাভারভ্যান সংর্ঘষে জিয়াউর রহমান(২১) নামের অটোরিকসার যাত্রী নিহত হয়েছেন ।পরে বৃহস্পতিবার সকালে নিহতের স্বজনদের কাছে ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করেন পুলিশ ।
নিহত যুবক হলেন নাটোর জেলার লালপুর উপজেলার ওয়াসির গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে ।সে কোনবাড়ি এলাকায় ভাড়া থাকতেন ।
এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় বুধবার বিকালে সাড়ে চারদিকে অটোরিকসা করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন জিয়াউর এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমির সামনে আসলে পিছন থেকে একটি বেপরোয়া গতির কাভারভান অটোরিকসার পিছনে ধাক্কা দিলে । ঘটনাস্থলে গুরুতর আহত হন জিয়াউর পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সফিপুর মর্ডান হাসপাতালে নেয় ।পরে সেখানে রুগির অবস্থা গুরুতর হওয়ায় গাজীপুর শহীদ তাহউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে নিলে সেখানে রাতেই চিকিৎস্যাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
পরে খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেন ।
নাওজোর হাইওয়ে পুলিশের এস আই শাহিনুর রহমান বলেন মরদেহ উদ্ধার করে যস্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।এ বিষয়ে মামলা হয়েছে ।
projonmo21.com Popular bangla online newsportal