দৌলতপুর,(মানিকগঞ্জ) প্রতিনিধি:
মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত আমলকে আরো সুন্দর করতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের বিপদে আপদে পাশে থাকতে হবে। কুরআনের সমাজ কায়েমের জন্য কাজ করতে হবে।
শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: আবু বকর সিদ্দিক,এমডি ইউরো বাংলা হার্ট হাসপাতাল ও বায়ো গ্রুপ ঢাকা।
এসময় বক্তারা আরও বলেন, “আল্লাহ সর্বশক্তিমান, তিনি যখন যাকে ইচ্ছা ক্ষমতায় বসান এবং যখন যাকে ইচ্ছা ক্ষমতাচ্যুত করেন। তার চেয়ে বড় শক্তিমান এই পৃথিবীতে আর কেউ নেই।” বক্তারা আরও বলেন, “ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের সাথে ১৭ বছর ধরে অন্যায়, জুলুম, নির্যাতন চালিয়েছে এবং মানুষের অধিকার হরণ করেছে। আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পতন ঘটেছে এবং আল্লাহ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন।”
এ সময় বক্তারা জামায়াতে ইসলামীর মানবকল্যাণমূলক কার্যক্রমে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।
উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমডি ইউরো বাংলা হার্ট হাসপাতাল ও বায়ো গ্রুপ ঢাকা ডা: আবু বকর সিদ্দিক,মানিকগঞ্জ ১ আসনের আগামী জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাবীয়াত সেক্রেটারি ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মোঃ ওমর ফারুক,বিশেষ আলোচক ছিলেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম,নায়েবে আমীর জামায়াতে ইসলামী দৌলতপুর উপজেলা শাখা সহ নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন-বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্টজন, সুশীল সমাজ,আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে মোনাজাত পরিচালনা করেন ।
projonmo21.com Popular bangla online newsportal