দেলোয়ার হোসেন সিকদার।
প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর পৌরসভার গোয়াল বাথান এলাকায় সুফিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে কালিয়াকৈর পৌরসভার১নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হলো। ইফতার মাহফিলের গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি গাজীপুর জেলা ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য,কেন্দ্রীয় বিএনপির সহ- শ্রম বিষয় সম্পাদক এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। এ সময়ে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন গাজীপুর জেলা ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি ও আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব জলিল উদ্দিন,মোখলেস মাস্টার আখতার হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল প্রমূখ।
projonmo21.com Popular bangla online newsportal