সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

কালীগঞ্জ পৌরসভায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত 

কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার আয়োজনে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়। পাশাপাশি ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ক্যাম্পেইনে ১০৩ জন শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, গাইনী ডা. সানজিদা পারভীন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ কাজী মো. নাজমুল হক, পৌর টিকাদান কর্মকর্তা মোশারফ হোসেন, পৌর হিসাবরক্ষক মো.দুলাল মোড়ল,উচ্চমান সহকারী রিয়াদ হাসানসহ পৌর ও হাসপাতালের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!