হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
“তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে।
বুধবার তথ্য অধিকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশন আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় ও জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক) অংশ গ্রহন করে।
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও জলঢাকা মাধ্যমিক বিদ্যালয় (ব্র্যাক) রানারআপ হয়।
পরে তথ্য অধিকার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, হাবিবুর রহমান, হারুন-অর-রশীদ, অনির্বাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, ফিরোজ হোসেন ও বিশ্বজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।
পরে বিজয়ী স্কুল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ
projonmo21.com Popular bangla online newsportal