নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকের উপজেলার বলিয়াদি র্মকাবহ এলাকায় বাবার কাছে বেড়াতে এসে পনিতে ডুবে আবির হোসেন(৯) শিশুর মৃত্যু হয়েছে ।নিহত শিশু হলেন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মির্জাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ।তার পিতা বলিয়াদি র্মকাবহ গ্রামে ফাইভ স্টার ইট ভাটায় কাজ করতেন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় কয়েকদিন আগে দিনাজপুর থেকে বাবর কাছে বেড়াতে আসেন শিশুটি ।ঈদের ছুটিতে এক সাথে গ্রামের বাড়িতে বাবার সাথে যাবেন বলে ছেলেটি বাবার কাছে থেকে যায় ।সোমবার দুপুরে ইট ভাটার পাশে একটি জরাশয়ে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয় ।পরে এলাকাবাসীরা মিলে পানিতে খুজাখুজি করে শিশুটির সন্ধান না পেয়ে অবশেষে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয় ।এদিকে ঘটনার দিন অনেক রাত হয়ে যাওয়ার মঙ্গলবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনা¯’লে এসে অনেক খুজাখুজির পর বিকাল সাড়ে তিনটার দিকে ওই জলাশয় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন ।
কালিয়াকৈর থানার উপ-পরির্দশক শাহিনুর রহমান বলেন গতকাল দুপুরে শিশুটি গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোজের ১৮ ঘন্টা পর মঙ্গলবার বিকালে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।শিশুটির মরদেহ তার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal