
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার
দুপুরে চন্দ্রা টু নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চন্দ্রা স্পিনিং মিলস কারখানার
শ্রমকিরা ।এসময় মহাসড়কের দুইপাশেই প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি
হয় ।এতে ভোগান্তীতে পড়ে দুর উত্তরবঙ্গগামী যাত্রীসহ সাধারন পথচারীরা ।পর বিকাল পাচটার দিকে পুলিশ ও
সেনাবাহিনীর হস্থক্ষেপে মহাসড়কে যানচলাচলা স্বাভাবিক হয় ।
কারখানার শ্রমকিরা ও পুলিশ সূত্র জানায় কারখানাটিতে প্রায় ৬ শতাধিক শ্রমিক কাজ করছেন
্ধসঢ়;এদিকে গত জানুযারী ও ফেব্রুয়ারি দুই মাসের বকেয়া বেতন ও বাৎসরিক ছুটির টাকার দাবিকে
সোমবার দুপুর আড়াইটার দিকে চন্দ্রা টু নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা
।এদিকে অবরোধ থাকায় মহাসড়কের দুই পাশেই প্রায় ১০ কিলোমিটার এলাকা জুরে যানজটের সৃষ্টি
হলে ভোগান্তীতে পড়েন যাত্রীসহ পথচারীরা ।এদিকে খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশ
শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিতে চেষ্টা করেন ।পর খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা
ঘটনা¯’লে আসেন ।এদিকে ১১ র্মাচ শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে
সমাধান করা হবে ।এই মর্মে প্রতিশ্রুতি দিলে শ্রমকিরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় ।
কারখানার শ্রমিক হামিদা বেগম,খোকন মিয়া,শ্রীমতি মনমতি রানী বলেন গত দুইমাস ধরে আমদের
বেতন দেয়না ।আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হচ্ছে ।ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারছিনা
।বাড়িওয়ালা ঘরে তালা ঝুলিয়ে দিয়েছ রুম ভাড়া দিতে পারিনি বলে ।দোকানদাররা আর বাকী দিতে
চা”েছনা ।প্রতিদিন রোজা রাখি মরিচ র্ভতা দিয়ে ভাত খেয়ে ।আমাদের পাওনা টাকা তারা কেন দিবে না
।সামনে ঈদ বেতন না পেলে কিভাবে চলবো কেনাকাটা কিভাবে করবো ।আমারা অতিদ্রুত আমাদের
বকেয়া বেতন ও সাৎসরিক ছুটির টাকা পরিশোধ করা হোক ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন দুই মাসের বকেয়া বেতনের জন্য শ্রমিকরা দুপুর থেকে
মহাসড়ক অবরোধ করে রাখেন ।পরে মঙ্গলবার এ বিষয়ে কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে
সমাধান করা হবে ।এই আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নিলে বিকাল ৫ টার দিকে মহাসড়কে যানচলাচল
স্বাবাবিক হয় ।
projonmo21.com Popular bangla online newsportal