সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
’অধিকার সমতা ক্ষমতায়ন,নারী ও কন্যার উন্নয়ন ”এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের
কালিয়াকৈরে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ।শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে
আলোচনাসভা ও র‌্যালী অনুষ্ঠিত হয় ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী র্কমর্কতা কাউছার আহামেদ,বীর মুক্তিযোদ্ধা আরপান আলী,কালিয়াকৈর
প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম সহ কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার রাজন খান
সহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী ও কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থী বৃন্দ ।পরে দিবসটি উপলক্ষে
উপজেলা চত্বও থেকে র‌্যালি বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে উপজেলা হলরুমের
সামনে শেষ হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!