সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে হকার ববসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কালিয়াকৈরে হকার ববসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে শুক্রবার(২৮ ফেব্রæয়ারি) সকালে শতবছরের পুরনো ঐতিহ্যবাহী সফিপুর বাজারের ক্ষুদ্র ও হকার ব্যবসায়ী উচ্ছেদ অভিযান বন্ধে ও পূর্নরায় ব্যবসা চালু করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সফিপুর বাজার হকার ব্যবসায়ীরা ।

হকার ব্যবসায়ীদের পক্ষে এসময় বক্তব্য রাখেন ক্ষুদ্র ব্যবসায়ী সাহেদ মেহরাজ,দেলোয়ার হোসেন,আবেদ আলী,জসিম শেখ,শহিদ উদ্দিন, ওসমান গনি,মিরাজ হোসেন,জাকির আহমেদ, ও বাসেদ মিয়া প্রমুখ ।

এসময় বক্তারা বলেন ঐতিহ্যবাহী সফিপুর বাজারে আমরা র্দীঘদিন ধরে ব্যবসা করে আসছি ফুটপাতে ।তাছাড়া মার্কেটে লাখ লাখ টাকা দিয়ে বরাদ্ধ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার মতো সামর্থ নেই আমাদের ।অনেক বছর ধরেই আমরা ফুটপাতে ব্যবসা করে আসছি ।এছাড়া বেশির ভাগ নিম্ন আয়ের মানুষ আমাদের কাছ থেকে পোষাকসহ প্রয়োজনীয় জিনিস কিনে থাকেন ।আর আমাদের ব্যবসার টাকা নিয়ে ছেলে মেয়েদের পড়াশোনা খরচ সংসারের সকল খরচ এ ব্যবসা থেকেই আসে ।আমরা যদি ফুটপতে ব্যবসা না করতে পারি তাহলে ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে ।

এদিকে দোকান বসালেই পুলিশ আমাদের উচ্ছেদ করে।তাহলে পরিবার পরিজন নিয়ে আমরা বিভাবে বাচবো ।গত একমাস ধরে আমরা দোকান পাট বসাতে পারছিনা ।পকেটে কোন টাকা নেই মা বাবার ঔষুধ ,ছেলে মেয়েদের স্কুলের বেতন দিতে পারছিনা । অতিলম্বে আমরা যারা ক্ষুদ্র ও হকার ব্যবসায়ী রয়েছি তাদেরকে দ্রæতই ব্যবসা করার ব্যবস্থা করে দিতে হবে ।আমরা বাচতে চাই ।

এসময় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করেন হকার ব্যবসায়ীরা ।মিছিলটি তানহা হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে সফিপুর বাজার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিণ করে সফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয় ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!