সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ভান্নারা বাজার এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ।এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ টাপেন্টর নেশাজাত টেবলেট,দুই পিচ ইয়াবা,ও কেচি, হাতুরি উদ্ধার করে যৌথ বাহিনী ।

পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করে পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মৌচাক রাখালিয়া চালা এলাকার ইউসুফ আলীর ছেলে লিটন মিয়া(২৭),বরাবো এলাকার মুনসুর আলীর ছেলে আব্দুর রহমান(৫২),ও ভান্নারা এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪০) ।

পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার রাতে ১১ টার দিকে মৌচাক ভান্নারা বাজার এলাকার ফজর আলীর টেকে ওই তিন ব্যবসায়ী মাদক বিক্রি করছিলেন ্এসময় যৌথ বাহিনীর অভিযান চলাকালে তারা হাতে নাতে গ্রেফতার হয় ।এসময় তাদের কাছ থেকে ৫০ পিচ ট্রাপেন্টর ট্যাবলেট,২ পিচ ইয়াবা ,দুটি কেচি,দুটি হাতুরি ও মাদক বিক্রির নগত ১২ হাজার ৪ শত ২০ টাকা উদ্ধার করে যৌথ বাহিনী ।পরে রাতেই তাদেরকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী ।পরে শুক্রবার দুপুরে গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরন করেন পুলিশ ।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান গতকাল রাতে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!