
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় শৌলমারী ইউনিয়নের শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরন অনুষ্ঠান সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাকীর
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সভাপতি সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক৷ আনিছুর রহমান, শিক্ষক মাধবী লতা রায়,তারেক আলম, শিক্ষার্থী তানজিমুর রহমান,হেমা আক্তার, নুপুর আক্তার, জান্নাতুল
মাওয়া,টিনা রায়,শামিমা আক্তার
প্রমুখ।
সভায় বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য রেখে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নাই, তাই নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে।
projonmo21.com Popular bangla online newsportal