সর্বশেষ :
Home / সারাদেশ / টঙ্গীতে সরকারি স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন

টঙ্গীতে সরকারি স্কুলের ভিত্তি প্রস্তর উদ্বোধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দত্তপাড়া দীঘিরপড় এলাকায় দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা পরিষদ ও টঙ্গী পৌরসভার প্রতিষ্ঠাকালীর চেয়ারম্যান হাসান উদ্দিন সরকার। এ অনুষ্ঠানে হাসান উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে ছিলেন।
বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক উপদেষ্টা মো. আব্দুল ওহাব মোল্লার সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনের সঞ্চালনায় স্কুলের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পাইলট স্কুলের সাবেক সিরিয়র শিক্ষক প্রদীপ অধিকারী, টঙ্গী পাইলট স্কুল এন্ড গাল্স কলেজের সিনিয়র শিক্ষক সাদেক মোল্লা, টঙ্গী প‚র্ব থানা বিএনপির সহ সভাপতি প্রফেসর হারুন অর রশিদ, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সহ সাংঘটনিক সম্পাদক কামরুল ইসলাম কামু, ৪৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল আলম বাদল, মোহাম্মদ কাসেম মোল্লা, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রমজান আলী বাবু ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মো. সুমন এবং প্রমুখ।
অনুষ্ঠানে শেষে দোয়া ও তবারকের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!