সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাক জ্বব্দ ,গ্রেফতার দুই

কালিয়াকৈরে নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাক জ্বব্দ ,গ্রেফতার দুই

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সিপির গেইট সামনে থেকে বুধবার(২৬ ফেব্রুয়ারী) সকালে ১৭৫ বস্তা নিষিদ্ধ পলিথিন ভর্তি ট্রাক জব্দ করেছে নাওজোর হাইওয়ে পুলিশ ।এসময় ওই ট্রাকের চালক ও হেলপার কে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতরা হলেন ট্রাক চালক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খামুর দক্ষিনওরা গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে মোস্তাফিজুর রহমান(২৮) ও ট্রাকের হেলপার সিলেট জেলার জাকিরগজ্ঞ উপজেলার ইলাবাজ গ্রামের আমিনুর রহমানের ছেলে আবিদুর রহমান(২২) ।পরে গ্রেফতার কৃতদের কালিয়াকৈর থানার মাধ্যমে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয় ।

হাইওয়ে পুলিশ সূত্র জানায় বুধবার সকালে সাতটার দিকে রাজধানীর চকবাজার থেকে ১৭৫ (১২.২০০ কেজি) বস্তা নিষিদ্ধ পলিথিন নিয়ে ট্রাকটি গাইবান্ধার উদ্যেশে যাচ্ছিলেন ।এসময় উপজেলার চন্দ্রা এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সিপির গেইট এর সামনে আসলে নাওজোর হাইওয়ে পুলিশের চেক পোষ্টে থাকা পুলিশ ট্রাকটি থামিয়ে তল্ল্যাসি করে ১৭৫ বস্তা পলিথিন জব্দ করে ।যার বর্তমান বাজার মুল্য প্রায় ১৫ লক্ষ টাকা ।এসময় ট্রাকসহ(যার নম্বর ঢাকা মেট্রো-ট-২০-৯৮০৭) ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ ।পরে গ্রেফতারকৃতদের কালিয়াকৈর থানার মাধ্যমে দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করে পুলিশ ।

নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান গ্রেফতারকৃতদের কালিয়াকৈর থানার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।জব্দকৃত মালামাল হাইওয়ে থানায় আছে ।তাদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!