সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে কৃষি জমিতে মাটি কাটা বন্ধ, এক্সকাভেটর জব্দ

কালীগঞ্জে কৃষি জমিতে মাটি কাটা বন্ধ, এক্সকাভেটর জব্দ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় কৃষি জমি থেকে মাটি কাটা অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন। এই সময় মাটি কাটায় ব্যবহৃত এক্সকাভেটর জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় বেলাই বিল সংলগ্ন কৃষি জমিতে মাটি কেটে পুকুর খনন করছে একদল দুস্কৃতিকারী। এমন সংবাদের ভিত্তিতে  গত ২০ ফেব্রæয়ারি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) প্রথমবার অভিযান পরিচালনা করে মাটি কাটা বন্ধ করে দেন তিনি। কৃষি জমি থেকে মাটি না কাটার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। কিন্তু একদল মাটিখেকো প্রশাসনের নির্দেশ অমান্য করে পুনরায় মাটি কেটে পুকুর খনন করে আসছে। এরই প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ ও সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে মাটি কাটা বন্ধ করে দেয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে কোনো অপরাধীকে না পাওয়ায় মাটি কাটায় ব্যবহৃত এক্সকাভেটর জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, কৃষি জমি থেকে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। যারা প্রশাসনের নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!