সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরী তাসমিন ঊর্মি, পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পৌর প্রশাসনিক কর্মকর্তা মাসুদুজ্জামান, টিকাদান সুপারভাইজার মো. মোশারফ হোসেন, উচ্চমান সহকারী রিয়াদ হাসানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা এবং অধিকতর জনমুখী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। জনসম্পৃক্ততার মাধ্যমে প্রাতিষ্ঠানিক এবং আর্থিকভাবে স্বনির্ভরতা অর্জনের পথ সুগম হবে। তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!