সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা কমিটি সভাপতি মোহাম্মদ সোলায়মান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিভাষ কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক শওকত আলী মেম্বার, জামালপুর কলেজের পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ দেওয়ান, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মাসুম, অভিভাবক সদস্য ইকবাল হোসেন নিলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো.ইকবাল সরকার, শিক্ষক প্রতিনিধি মো. রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বাবু প্রমুখ।

স্কুলের বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!