
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম করন অধ্যাদেশ জারির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে সকাল নয়টা থেকে হাইটেক পার্ক রেলস্টেশন ও জয়দেবপুর টু রাজশাহী রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে।ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ।এদিকে ঢাকা সাথে উত্তরবঙ্গের ৬ ঘন্টা ধরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ,সহ সেনাবাহিনী সহ পুলিশ প্রাশাসন। শিক্ষার্থীদের সাথে বৈঠক করেও ঢাকা রাজশাহী রেললাইন ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি। এদিকে ঢাকা মেইল,বনলতা এক্সপ্রেস,সিলসিটি এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস সহ দুই পাশে ছয়টি ট্রেন অপেক্ষায় রয়েছেন।
শিক্ষার্থীরা ও রেল কতৃপক্ষ সূত্র জানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাতিল করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম করনের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা। এদিকে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাতিল করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম করা হলে শিক্ষার্থীরা গত এক মাস ধরে দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ সহ এর আগেও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে রাখেন।এতেও কোন প্রতিকার না পেয়ে সোমবার সকালে নয়টা থেকে কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশন ও রেললাইন অবরোধ করে রেখেছে।ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
শহিদুজ্জামান বসু মিয়া,ইমরাতুল ইসলাম জিহান, ফখরুল ইসলাম ফয়সাল, জাহিদ হাসান দ্বীপ, সাদিয়া রহমান চৈতি,মাস্তুরা মারিয়া জানান বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নাম বাতিল করে আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম করনে আবেদন করি । এ নামেই প্রজ্ঞাপন জারি করা হলেও গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নাম অধ্যাদেশ জারি করে মন্ত্রনালয়।তাই আমরা বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নাম করনে দাবি জানাই ।গত এক মাস ধরে আমরা আন্দোলন করছি আমাদের ক্লাস বন্ধ রয়েছে। এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন চাই।এর আগেও নানা কর্মসূচি পালন করেছি। কিন্তু প্রশাসনিক কর্মকর্তারা তা এখনও বাস্তবায়ন করছে না। শিক্ষার্থীরা আরো জানান কোন উপায় না পেয়ে আজকে আমরা রেলপথ অবরোধ করেছি। আমাদের যৌক্তিক দাবি না মেনে নেওয়া পর্যন্ত এ রেলপথ অবরোধ উড্ডো করবো না ।
এদিকে উপস্থিত নিবার্হী কর্মকর্তা ও পুলিশ সেনাবাহিনীসহ প্রশাসনিক কর্মকর্তারা রেলপথে থেকে অবরোধ তুলে নিতে বললে এক ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়নের জন্য সময় বেঁধে দেয় ।এ রিপোর্ট লেখা পর্যন্ত রেলপথ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।
উপজেলা নিবার্হী কর্মকর্তা কাউছার আহমেদ বলেন সকাল থেকেই শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছে। এতে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।
স্টেশন মাস্টার খাইরুল ইসলাম বলেন সকাল থেকে রেলপথ অবরোধের কারণে দুপাশে ৬ টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে আছে।
projonmo21.com Popular bangla online newsportal