
নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় গত শনিবার হলি মডেল পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে রাতের আধারে বিদ্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে ডুকে হামলা চালিয়ে ভাংচুর করেছে বহিরাগতরা ।এসময় বাধা দিতে গেলে ওই বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষার্থীসহ চারজন আহত হয় ।পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎস্যা দেয়া ।আহতরা হলেন ওই বিদ্যালয়ের পরিচালক এম এ করিম,তার ছেলে আলীরাজ হোসেন, মেরাজ হোসেন, ও দশম শ্রেনীর শিক্ষার্থী হাবিবুর রহমান ।এ ঘটনায় ৭জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাতানামা ৫০/৬০ জনকে আসামী করে রবিবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক এম এ করিম ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় শনিবার সকালে উপজেলার মৌচাক হাজী মার্কেট এলাকায় খেলার মাঠে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছিলো স্কুলের শিক্ষার্থীরা ও স্কুল কতৃপক্ষ ।বিকাল পাচটার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে কিছু বহিরাগত উস্খৃখল যুবক নারী শিক্ষার্থীদের শ্লৃীলনতাহানী করার চেষ্টা করলে শিক্ষার্থী ও বহিরাগত যুবকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ।এসময় ওই স্কুলের দশম শ্রেনীর শিক্ষাথী হাবিবুর রহমান আহত হয় ।পরে ওই শিক্ষার্থীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় ।এ সময় সাংস্কৃতিক অনুষ্টান বন্ধ করে দেয় স্কুল কতৃপক্ষ ।এ ঘটনার পর রাত ১১ টার দিকে অয়ন মিয়া,সাগর মিয়া,সামসুল হক সহ ৫০ থেকে ১০০ জন ব্যক্তি স্কুলের গেইটের তালা ভেঙ্গে কেশ কাউন্টারের জানালার থাই গ্লাস ,কম্পিউটার কক্ষ, ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করে ।এসময় প্রায় ১ লক্ষ ৩৫ হাজার ক্ষতি সাধন করে হামলা কারীরা ।এসময় বাধা দিতে গেলে স্কুলের পরিচালক ও তার দুই ছেলে আহত হয় ।এসময় আহতদের ডাক চিৎকারে আসে পাশের লোকজন চলে আসলে মেরে ফেলার হুমকি ও বিদ্যালয়ে আগুন দেয়ার ভয় দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলা কারিরা ।পরে আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।
কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) মোঃ যোবায়ের বলেন ঘটনার বিষয়ে শুনেছি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
projonmo21.com Popular bangla online newsportal