সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন    

দৌলতপুরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন    

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধিঃ

 

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মধ্যে দিয়ে পালন করেছে  উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক  সংগঠন।

 

শহীদ দিবসের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল ও শ্রদ্ধা নিবেদন করেন দৌলতপুর উপজেলা প্রশাসক,থানা পুলিশ ,সরকারী কলেজ, প্রেস ক্লাব, উপজেলা বিএনপি,স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ভিডিপি,দৌলতপুর উপজেলা প্রেস ক্লাব,ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সংগঠন। এছাড়াও উপজেলার যুবদল, ছাত্র দল,তাতী দল,কৃষক দল  সহ  সহযোগী সংগঠন, ব্যাবসায়ী সংগঠন সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ  মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্ব সংগঠনের উদ্দ্যোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!