সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকার হানিফ কাউন্টারের সামনে থেকে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় সনাক্তে করা সম্ভব হয়নি।পরে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।

পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার রাতে নয়টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় হানিফ কাউন্টারের সামনে রাস্তার পাশে এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠায় পুলিশ। তবে নিহত ওই যুবকের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।নিহত ওই অজ্ঞাত যুবকের পড়নে ছিল চেক লুঙ্গি ও গিয়া রং এর সোয়েটার।নিহতের পরিচয় সনাক্তে চেষ্টা বলছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ যোবায়ের।তিনি আরো বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!