মেহেরপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে এ আলোচনা সভা ও কেক কাটা আয়োজন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মিয়াজান আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম।
পরে সেখানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমূখ। পরে সেখানে কেক কাটা হয়।
projonmo21.com Popular bangla online newsportal