সর্বশেষ :
Home / সারাদেশ / আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই : আফরোজা রিতা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই : আফরোজা রিতা

 

আব্দুল আল মামুন, (মানিকগঞ্জ) প্রতিনিধি

 

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অনেকের বয়স ৪০ পেরিয়ে গেছে অথচ তারা ভোট দিতে পারেননি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করতে আমরা আপনাদের কাছে এসেছি।

 

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই। আপনাদের সব দাবি বাস্তবায়নের জন্য ধানের শীষের সঙ্গে থাকতে হবে।

 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বিকেএস উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তকরণ উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

 

 

বাঘুটিয়া বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে রিতা বলেন, এই মানিকগঞ্জে ধানের শীষ নিয়ে কিন্তু একটা স্লোগান আছে। তা হলো, ‘মানিকগঞ্জের মাটি, ধানের শীষের ঘাটি।’ এই স্লোগানকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষের জন্য আপনাদের কাজ করতে হবে। গত ১৭ বছর আপনাদের চরাঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। তাই চরাঞ্চলে উন্নয়ন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের পাশে থাকতে হবে।

 

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর আপনাদের কাছে আমাদের আসতে দেয়নি। তারা রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আজ আমরা আপনাদের কাছে আসতে পারছি। আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পারছি।

 

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটি সদস্য এসএ কবির জিন্নাহ,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ. ফ. ম. নূরতাজ আলম বাহার।

 

জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি ও উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!