সর্বশেষ :
Home / সারাদেশ / তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে ৪৮ ঘণ্টার কর্মসূচির শেষ দিনে মানুষের ঢল তিস্তা ব্যারেজ এলাকায় 

তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে ৪৮ ঘণ্টার কর্মসূচির শেষ দিনে মানুষের ঢল তিস্তা ব্যারেজ এলাকায় 

 

 

নীলফামারী জেলা প্রতিনিধি

 

 

তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচির ডাক দিয়েছে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের একটি সংগঠন।

 

আজ মঙ্গলবার শেষ দিনে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘণ্টার লাগাতার অবস্থান কর্মসূচী পালন করবে।

 

এ কর্মসূচী সফল করতে দেশের সর্ব বৃহৎ তিস্তা শেষ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় বিভিন্ন এলাকা থেকে সকল পেশার হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে তিস্তা ব্যারাজ এলাকায়।

 

এসময় তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামের সংগঠন টি তিস্তার বর্তমান  অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে হাজার হাজার মশাল জ্বালাবে। এ ছাড়া রয়েছে আরও নানা কর্মসূচি।

 

 

এ কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

 

এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান জানান, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকজন আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!