
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
“সুস্থ দেহ ও মন,খেলাধূলার মাধ্যমেই সম্ভব” এই ¯েøাগানকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাঠে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। যুব সমাজ ও শিশুদের মোবাইলের কুফল থেকে দূরে রাখতে ও খেলাধূলায় উৎসাহিত করতে গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ ঘুরে ঘুরে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। কালীগঞ্জ পৌরসভার গুদারাঘাট ও তুমলিয়া ইউনিয়নের সোমবার মাঠে গিয়ে ক্রীড়া আগ্রহীদের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ইউএনও।
ইউএনও তনিমা আফ্রাদ বলেন, শিশু ও যুবকদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাদের কাছে ক্রীড়া সামগ্রী পৌছে দিচ্ছি।
projonmo21.com Popular bangla online newsportal