
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় শনিবার ভোরে ৩ ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাক চালক ও এক সহযোগীর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জামুরহাট গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহাদত হোসেন (৩৫), একই জেলার কাহালু থানার কাজীপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. সবুজ (৩৬) ও টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের মো. আরিফ হোসেন। সে ট্রাকের সহযোগী হিসেবে কাজ করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের দিক থেকে শনিবার ভোররাত ৫টার দিকে একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিল যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকা গিয়ে ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় বিকল হওয়া ট্রাকটি আরেকটি ট্রাকের সহযোগিতা নিয়ে টেনে নেওয়ার জন্য দুই ট্রাকের মাঝে গিয়ে বিকল হওয়া ট্রাকের চালক ও সহযোগী লোহার চেইন দিয়ে বাঁধছিল।
তখন দ্রæতগতির আরেকটি ট্রাক পেছন দিক ওই ট্রাক দুটিকে সজোরে ধাক্কাদেয়। এতে দুই ট্রাকের মাঝে থাকা চালক শাহাদত হোসেন ও মো. সবুজ ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া পেছন দিক থেকে সংঘর্ষ লাগা ট্রাকের চালক গুরুতর আহত হলে তাকেও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু
হয়।
নাওজোড় হাইওয়ে থানার ওসি রইছ উদ্দিন বলেন, নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
projonmo21.com Popular bangla online newsportal