
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় রবিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে বাসন্তী রানী র্বমন (৯০)নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে ।
নিহত ওই বৃদ্ধা হলেন উপজেলার কালামপুর খাজাডেক এলাকার মৃত রায় চরন র্বমনের স্ত্রী ।তিনি বধীর প্রতিবন্ধি ছিলেন ।পরে খবর পেয়ে নিহতের স্বজনরা রেলওয়ে পুলিশ আসার আগেই ঘটনাস্থলে থেকে লাশ নিয়ে যায় ।
এলাকাবাসী ও রেলওয়ে সূত্র জানায় দুপুর বারোটার দিকে জয়দেবপুর টু উত্তরবঙ্গ রেললাইনে বসে রোদ পোহাচ্ছিলেন বৃদ্ধা ।এসময় জয়দেবপুর থেকে ছেড়ে বাসা রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ওই বৃদ্ধা নিহত হয় ।এসময় ওই বৃদ্ধার শরীর হতে মাথা ও হাত বিচ্হছিন্ন হয়ে যায় ।পরে নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ নিয়ে যায় ।
মৌচাক রেলওয়ে স্টেশনের মাষ্টার জুয়েল মিয়া বলেন ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে খবর পেয়ে লোক পাঠিয়েছিলাম ।আমাদের লোকজন যাওয়ার আগেই স্বজনরা লাশ নিয়ে গেছে ।
projonmo21.com Popular bangla online newsportal