আব্দুল আল মামুন ,মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জ জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট দৌলতপুর উপজেলার বালক ও বালিকা দল চ্যাম্পিয়ান হয়েছে।
খেলায় দৌলতপুর বালক দল ঘিওর উপজেলা বালক দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে। অপরদিকে দৌলতপুর বালিকা দল হরিরামপুর বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে।
উক্ত খেলা জেলা প্রাথমিক অফিসের আয়োজনে আজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকার সময় মানিকগঞ্জ হিজুলী আম্বালা মাঠে খেলা অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা অতিরিক্ত প্রাথমিক (শিক্ষা আইসিটি ) অফিসার শুক্লা সরকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরুল হাসান, দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার মো.মোয়াজ্জেম হোসেন,হরিরামপুর উপজেলা শিক্ষা অফিসার মাইনুল ইসলাম,হরিরামপুর ইউআরসি ইনিস্টাকটর মো:সাইফুল ইসলাম প্রমুখ।
দৌলতপুর উপজেলার বালক ও বালিকা দল চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয়,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা,উপজেলা নির্বাহী অফিসার মো:ইমরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.আজিজুল হক,উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিন্টু মোল্লা,দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
projonmo21.com Popular bangla online newsportal