
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ফুটপাতে অবৈধভাবে দোকানপাট মুক্ত রাখতে গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুত বাজার এলাকায় আয়শা সুপার মার্কেট নামে রবিবার বিকালে নতুন বাজার উদ্ধোধন করা হয়েছে ।
গোমতি টেক্সটাইলের আয়োজনে ও স্থানীয় সমাজ সেবক মোঃ সাহাজুল ইসলামের উদ্যোগে এ নতুন কাচা বাজার উদ্ধোধন করেন গোমতি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আক্তার ।এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর ও উপজেলা সমাজ সেবা র্কমর্কতা মিজানুর রহমান,গোমতি টেক্সটাইলের র্নিবাহী পরিচালক জাহিদুর রহমান আনিস,রবিউল আলম,সমাজ সেবক আজিজুল ইসলাম আজিজ প্রমুখ ।এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আয়োজকরা জানান ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুত বাজার এলাকা,সফিপুর ,মৌচাক সহ বিভিন্ন স্থানে দুই পাশের ফুটপাত দখল করে কাচা বাজারসহ বিভিন্ন দোকান পাট বসে যার ফলে জনসাধারনের চলাচলে সমস্যা হয় ।এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয় ।ও মাঝেমধ্যে সড়ক দূর্ঘনাও ঘটে ।যার কারনে হাইওয়ে পুলিশ প্রায় উচ্ছেদ অভিযান চালায় এতে করে নিম্ন আয়ের মানুষদের সমস্য হয় ।তাই মহাসড়কে ফুটপাত দখল মুক্ত রাখতে ও সাধারন মানুষের রোজি রোজগারের কথা চিন্তা করে গোমতি টেক্সটাইলের নিজস্ব স্থানে এ বাজার তৈরি করা হয়েছে ।পল্লিবিদ্যুত বাজার এখন দখল মুক্ত থাকবে ।র্পযায়ক্রমে সফিপুর বাজার ও মৌচাক এলাকাতের নির্দিষ্ট স্থান র্নিবাচন বিকল্প বাজার স্থাপন করা হবে ।
projonmo21.com Popular bangla online newsportal