
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আলোকে বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ মাঠে বোয়ালী ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
বোয়ালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান মাষ্টারের সভাপতিত্বে কর্মীসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ,কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আ ন ম খলিলুর রহমান ইব্রাহীম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহীনুজ্জামান,উপজেলা সে”ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসি,উপজেলা কৃষক দলের আহবায়ক হাজী আব্দুল মান্নান,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানাত মোঃ রায়হান,উপজেলা উলামা দলের আহবায়ক সাহাব উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন প্রমুখ ।এসময় আরো উপ¯ি’ত ছিলেন বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
projonmo21.com Popular bangla online newsportal