সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / জলঢাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় পত্র প্রদানের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ 

জলঢাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় পত্র প্রদানের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ 

 

নীলফামারী জেলা প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকায় এক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় পত্র প্রদানের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ।

 

সোমবার উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মনেয়ারা বেগম,ও অফিস সহকারী লায়লা আক্তারের নামে প্রতিষ্ঠানের

 

২০২৩ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের পরিচয় পত্র প্রদানের নামে আদায়কৃত অর্থ ফেরত না দিয়ে  আত্নসাতের একটি লিখিত অভিযোগ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ প্রেস ক্লাব,ও সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নিকট আাদয় কৃত অর্থ ফেরত প্রদানের সহ বিচার দাবী করেন।

 

মঙ্গলবার শিক্ষার্থীদের লিখিত অভিযোগ সুত্রে জানাযায়, বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের ২০২৩ শিক্ষাবর্ষের ৩৫০ জন শিক্ষার্থীর কাছ থেকে বিদ্যালয়ের পরিচয় পত্র প্রদানের নামে জনপ্রতি ৫০ টাকা করে মোট ১৭ হাজার ৫ শত টাকা অফিস সহকারী লায়লা আক্তারের মাধ্যমে আদায় করেন প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। কিন্তু  ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষ শেষ হলেও তারা শিক্ষার্থীদের বিদ্যালয়ের কোন পরিচয় পত্র প্রদান করেন নি।এমনকি টাকা ফেরত না দিয়ে  তারা আত্মসাৎ করেছেন বলে এ অভিযোগ করেন।

 

এবিষয়ে বিদ্যালয়ের অফিস  সহকারী লায়লা আক্তার টাকা আদায়ের কথা স্বীকার ও টাকা আত্মসাত এর কথা অস্বীকার করে বলেন, পরিচয় পত্র প্রদানের জন্য ২০২২ শিক্ষা বর্ষের ৩৫০ জন শিক্ষার্থী নয় ১১৫ জন শিক্ষার্থীর কাছ থেকে ৫০ টাকা করে আদায় করা হয়। যা আমার কাছে জমা আছে। আমি এ অর্থ খরচ ও আত্মসাৎ করিনি।আর আমি এখানে ছোট পদে চাকুরী করি। তাই আমি প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া কিছুই করতে পারবো না। তবে উনি আমাকে যে নির্দেশ দিবেন আমি তাই করবো। আর আমার বিরুদ্ধে  শিক্ষার্থীদের আনা অভিযোগ  সম্পুর্ন মিথ্যা ও বানেয়াট।

 

এ বিষয়ে জানার জন্য  প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নাই।

 

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন জানান আমি অভিযোগ শিক্ষার্থীদের অভিযোগ পেয়েছি। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!