সর্বশেষ :
;
Home / সারাদেশ / আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই: শামা ওবায়েদ

আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই: শামা ওবায়েদ

 

সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের সেবা করবে। নিজেদের নয় বরং জনগণের ভাগ্যের উন্নয়ন করবে।

 

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নে পুরুড়া মৃধাপাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের দুর্দশা সরেজমিনে পরিদর্শনকালে শামা ওবায়েদ এসব কথা বলেন।

 

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে ঘরে ঘরে ডেভিল তৈরি হয়েছে। অপারেশন ডেভিল হান্টের নামে শয়তান ধরার যে অভিযান শুরু করেছে, আমরা চাই এরা তাদের ধরুক। জনগণকে শোষণ করে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ গ্রামে একটি রাস্তা বানাতে পারেনি।

 

এ সময় তিনি মৃধাপাড়া ও পাশের তুঘলদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি কৃষক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেন। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলো যাতে পুনর্বাসনের জন্য সরকারের সহায়তা পায় সে ব্যাপারেও তাদের আশ্বস্ত করেন।

 

এ সময় সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদ আলী খসরু, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা বিএনপি নেতা হাজী মো. রাশেদ মাতুব্বার, যুবদল নেতা হাচান আশরাফ, এনায়েত হোসেন, মো. কামরুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;