সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় মরহুম সাংবাদিক শরিফুল ইসলামের স্বরণ সভা,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জলঢাকায় মরহুম সাংবাদিক শরিফুল ইসলামের স্বরণ সভা,ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

নীলফামারী জেলা প্রতিনিধি :-

 

 

নীলফামারীর জলঢাকা

 

প্রেসক্লাবের সদস্য,ও দৈনিক  দাবানল পত্রিকার জলঢাকা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মরহুম শরিফুল ইসলামের স্বরণসভা, দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ৭ই ফেব্রুয়ারী শুক্রবার বিকালে প্রেসক্লাব জলঢাকার উদ্দ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে স্বরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্বরন সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার কর্ম ও শুরা বিষয়ক সদস্য প্রভাষক ছাদের হোসেন।

 

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সাধারন সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, সদস্য শরিফুল ইসলাম প্রিন্স, হাসানুজ্জামান সিদ্দিকী হাসান  ও প্রয়াত সাংবাদিক শরিফুল ইসলামের ছেলেরা সহ প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

 

স্বরণ সভায় সাংবাদিক শরিফুল ইসলামের জীবনী তুলে আলোকপাত করা হয় এবং পরে মৃতের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও  মোনাজাত করেন প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;