সর্বশেষ :
;
Home / সারাদেশ / ঘিওর উত্তর পাড়া আব্দুল মজিদ সরকারি বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

ঘিওর উত্তর পাড়া আব্দুল মজিদ সরকারি বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

 

 

আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের ঘিওরে উত্তর পাড়া আব্দুল মজিদ সরকারি বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

 

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঘিওর উত্তর পাড়া আব্দুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্তঃপ্রাথমিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আসমা সুলতানা নাসরীন, উপজেলা নির্বাহী অফিসার,ঘিওর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মোঃ নায়েব আলী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার,ঘিওর। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন জনাব প্রকৌশলী মোঃ মহসিন। এছাড়াও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য ডিসপ্লে পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;