সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / জলঢাকায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ 

জলঢাকায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান বিশেষ প্রতিনিধি, নীলফামারী

 

নীলফামারীর জলঢাকায় সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সড়যন্ত্রের প্রতিবাদে কলেজের সাধারন শিক্ষার্থী ও

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। 

বৃহস্পতিবার দুপুরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক তোফায়েল আহমেদ প্রামানিকের ষড়যন্ত্রের প্রতিবাদে কলেজ কাঠালতলা থেকে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে কলেজ শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সমন্বয়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, 

কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সাইদ শাকিল,কলেজ ছাত্র শিবিরের সভাপতি বাবলুর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক 

নাহিদ, রাস্ট্র বিভাগের শিক্ষার্থী আমানউল্লাহ আমান, লেলিন ইসলাম, রাজিয়া সুলতানা,প্রমুখ। সমাবেশ শেষে ছাত্রনেতৃবৃন্দ কলেজ অধ্যক্ষের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন। এসময় কলেজ অধ্যক্ষ উপস্থিত ছাত্রনেতৃবৃন্দের প্রতি কলেজের শিক্ষার পরিবেশ বজায় রাখার আহবান জানিয়ে আশ্বাস প্রদান করে বলেন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে 

তদন্ত পূর্বক বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!