সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালীগঞ্জে টেক মানিকপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জে টেক মানিকপুর স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের টেক মানিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে স্কুল মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী নাজমুল হাই মামুন। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ওয়ার্ড মেম্বার মুজিবুর রহমান। খেলায় পৃষ্ঠপোষক ছিলেন যুবনেতা মো.শরিফ হোসেন।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;