
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী দুই সিএনপি মুখোমুখি সংঘর্ষে আল-আমিন (২৯) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আরোও ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে টঙ্গী- কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বালীগাঁও এলাকার নাভানা প্লাস্টিক কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কাতলসার এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি নরসিংদীর সরকার টেক্রাটাইল মিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, তিন দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে আল-আমিন গাজীপুর থেকে সিএনজিযোগে নরসিংদী যাচ্ছিলেন। রাত সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়ক হয়ে নাভানা প্লাস্টিক কারখানা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আল-আমিনসহ দুই সিএনজির চারজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ’্য কমপ্লেক্রো নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল-আমিনকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আলাউদ্দিন জানান, দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আল-আমিন নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দু’জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো এবং অপর দু’জন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়
projonmo21.com Popular bangla online newsportal