সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণীর নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কালিয়াকৈরে দ্বিতীয় শ্রেণীর নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর ইউনিয়নের উত্তর গজারিয়া এলাকায়

দ্বিতীয় শ্রেণির এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার সকালে

একটি মামলা রজু হয়েছে। এঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে উত্তর গজারিয়া

এলকার মৃত অমিল্য চন্দ্র মনিদাসের ছেলে হরেন্দ্র চন্দ্র মনিদাসকে (৩৫) আসামী করে

একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই নারী শিক্ষার্থীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার

জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি

করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান,গত ২ ফেরুয়ারী সন্ধ্যায় ঠাকুর বাড়ি সরস্বতী

পূজা দেখানোর কথা বলে ওই যুবক হরেন্দ্র চন্দ্র মনিদাস ওই নারী শিক্ষার্থীকে তার

বাড়ি থেকে কোলে তুলে নিয়ে যায়।

ওই নারী শিক্ষার্থীর বড় বোন তাকে খুঁজতে বের হলে পাশের বাড়ীর শৌচাগার বন্ধ

দেখে সন্দেহ হয়। পরে আশপাশের লোকজনকে জানানো হলে প্রতিবেশিরা

শৌচাগারে পাশে এসে দরজা ধাক্কা দেন।

পরে একপর্যায় টয়লেটের দরজা খুলে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি

ক্লিনিকে চিকিৎসা করান। পরেদিন ৩ ফেরুয়ারী বিষয়টি নিয়ে স্থানীয়

গণ্যমান্য ব্যক্তিরা ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন। এ খবর পেয়ে কালিয়াকৈর থানা

পুলিশ ঘটনাস্থলে গিয়ে নারী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ওই

নারী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ

মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান,শিশুটিকে উদ্ধার

করে মেডিকেলে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারের জন্য

চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;