সর্বশেষ :
Home / সারাদেশ / কোন দল বা ব্যক্তি ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি, করেছে বাংলাদেশ- হিমেল খান

কোন দল বা ব্যক্তি ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি, করেছে বাংলাদেশ- হিমেল খান

কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধি

কোন দল বা ব্যক্তি ছাত্রলীগকে নিষিদ্ধ করেনি,করেছে বাংলাদেশ। ফ্যাসিস্ট, গণহত্যাকারী, মাফিয়া সরকারের প্রধান সহযোগী, অবৈধ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো কার্যক্রম কলেজ ক্যাম্পাসে সংগঠিত হতে দেয়া হবে না। তাদের প্রতিহত করতে ছাত্রদল সর্বদা প্রস্তুত আছে বলে হুশিয়ারী জারি করেন তরুণ ছাত্রনেতা সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব হিমেল খান।

শুক্রবার এ প্রতিবেদকের সাথে শ্রমিক কলেজের রাজনীতি বিষয়ে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, ২৪ এর বিপ্লব নতুন করে স্বাধীনতা অর্জন। আমি যেহেতু একটি ছাত্র সংগঠন এর নেতৃত্ব দিয়ে আসছি সেই সুবাদে ছাত্রছাত্রীদের সাথে বিভিন্ন সময় কথা বা আলোচনা হতো। আওয়ামী লীগ এর সহযোগী সংগঠন ছাত্রলীগ তাদের ক্ষমতার অপব্যবহার করে ভর্তি বানিজ্য জোর জবরদস্তি করে মিছিল মিটিং টেন্ডার বানিজ্য করতো। বিরোধী দলের নেতৃবৃন্দ মত প্রকাশ করতে গেলে চলতো তাদের উপর নির্যাতন। ছাত্রলীগকে সাধারন শিক্ষার্থীরা ভয় পেতো এমন কথাও শুনেছি। শিক্ষকরা ছিল তাদের হুকুমের গোলাম, এটা ছিল খুবই ন্যাক্কারজনক। কলেজ কেন্দ্রীক সকল অনুষ্ঠান ছাত্রলীগ ব্যাপক অর্থ বাণিজ্য করেছে।

উদীয়মান ছাত্রনেতা হিমেল খান কলেজে স্বচ্ছ রাজনীতি ফিরে আনতে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, বহু অত্যাচার, নিপীড়ন ও ১৭/১৮ বছরের মানুষের রাগ ক্ষোভের বহিঃপ্রকাশ জুলাই বিপ্লব। বাংলাদেশে বৃহৎ ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। কলেজের প্রতিটি নেতাকর্মী ছিল ছাত্রলীগের অত্যাচারের শিকার। ক্যাম্পাসে ছাত্রলীগের জন্য ছাত্রদলের নেতাকর্মীরা রাজনীতি করতে পারতো না। বহু খুন,গুমের সাক্ষী এই ছাত্রলীগ। তারা ছিল আওয়ামীলীগের পালিত ক্যাডার। কোনো ছাত্র সংগঠন নয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!