
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ৩দিনব্যাপী প্রেসিডেন্টস স্কাউট
অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্টস রোভার স্কাউট
অ্যাওয়ার্ড মূল্যায়ন ক্যাম্প শুরু হয়েছে। কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে
আয়োজিত ক্যাম্প উদ্বোধন করেন
বাংলাদেশ স্কাউটসের জাতীয় এডহক কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন পিআরএস। বাংলাদেশ
স্কাউটসের পরিচালক উনু চিং এর
সভাপতিত্তে¡ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম)
মাহফুজা পারভীন, ফারহানা রহমান।
বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং) পরেশ চন্দ্র বর্মন জানান, বাংলাদেশ
স্কাউটসের সর্বো”চ অ্যাওয়ার্ড
(প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড) এবং রোভার স্কাউটদের সর্বো”চ অ্যাওয়ার্ড (প্রেসিডেন্টস
স্কাউট অ্যাওয়ার্ড) এর জন্য প্রার্থী
বাছাইয়ের উদ্দেশ্যে আয়োজিত এই ক্যাম্পে সারাদেশের বিভিন্ন স্কুুল, মাদ্রাসা, বিশ^বিদ্যালয়, কলেজ ও
মুক্ত স্কাউট গ্রæপের ১৫০০জন স্কাউট ও
রোভার স্কাউট ছেলেমেয়ে ছাড়াও ১২১জন কর্মকর্তা, ৫০জন ইউনিট লিডার ও ৭০জন অভিভাবক অংশগ্রহন
করছেন। আগামী ১ ফেব্রæয়ারী
ক্যাম্প শেষ হবে।
projonmo21.com Popular bangla online newsportal