সর্বশেষ :
;
Home / সারাদেশ / দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

 

আব্দুল আল মামুন, মানিকগঞ্জ প্রতিনিধি:

 

 

“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল “এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী দৌলতপুর  সরকারি মতিলাল ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ।

 

 

বৃহস্পতিবার বেলা ১১.০০  ঘটিকার সময় সরকারি মতিলাল ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুরআন তেলাওয়াত, গীতা পাঠ , ক্রীড়া শপথ পাঠ, মশাল প্রজ্জ্বলন, সভাপতির স্বাগত বক্তব্য  ও সালাম প্রদর্শন শেষে শান্তির পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ  উদ্বোধন ঘোষণা করেন কলেজের  অধ্যক্ষ প্রফেসর সত্যজিৎ দত্ত ।

 

 

অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সত্যজিৎ দত্ত ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও  রসায়ন বিভাগের সিনিয়র শিক্ষক প্রভাষক মতিয়ার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ শাহানুর ইসলাম শাহিন। কলেজের অধ্যক্ষ বলেন তোমাদেরকে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে নিজেকে আত্মনিয়োগ করতে হবে । লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সহ  সকল ক্ষেত্রে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে । আগামী বাংলাদেশ এমনভাবে গঠন করতে হবে যেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হয় ।

 

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সত্যজিৎ দত্ত এর সহধর্মিণী শিল্পী বিশ্বাস, সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রফিক, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সালমান খান সহ কলেজের সাবেক ও বর্তমান শিক্ষক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;