সর্বশেষ :
;
Home / সারাদেশ / জলঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

জলঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ৫

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

 

জলঢাকা (নিলফামারী)প্রতিনিধিঃ

 

 

নীলফামারী জলঢাকায় ট্রাক এবং অটোর মুখোমুখি সংঘর্ষে অটোর ১ যাত্রী নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছেন।

 

 

বুধবার সকালে পৌরসভার ডালিয়া সড়কের মন্থেরডাঙ্গা নামক স্থানে দূর্ঘটনাটি  ঘটে এতে ১ যাত্রী নিহত ও  ৫ যাত্রী  আহত হয়।

 

নিহত ব্যাক্তি হলেন উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের চৈতন্যঘাট এলাকার মৃত সিরাজ  উদ্দিনের ছেলে আব্দুস সালাম।

 

আহতরা হলেন উপজেলার বালাগ্রাম ইউনিয়নের পূর্ববালাগ্রাম এলাকার মুন্সিপাড়া এলাকার মৃত নজিুল্লাহ সুকারুর ছেলে আসাদুল, পশ্চিম বালাগ্রামের আব্দুল গফ্ফার, পূর্ব বালাগ্রামের হাফিজারের ছেলে কাওসার, জমসের আলীর ছেলে রহমতুল্লাহ, এবং  রনি।

 

 

স্থানীয়রা  জানায় গোলমুন্ডা  থেকে  জলঢাকাগামী একটি অটো এবং জলঢাকা থেকে ডালিয়া গামী ঢাকা মেট্রো ট – ২৪-৪৩২৭ ট্রাকের মধ্যে এ সংঘর্ষ হয়।

 

তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে

 

জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। এবং তাদের মধ্যে  উন্নত চিকিৎসার জন্য ৩ জন কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক। তারা হলেন আব্দুল গফ্ফার, রনি,ও কাওসার।

 

ঘটনার বিষয়ে  জলঢাকা থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন  জানান খবর পেয়ে আমি তাৎক্ষণিকভাবে  ঘটনাস্থলে যাই এবং দূর্ঘটনায় কবলিত অটো ও ট্রাকটিকে উদ্ধার করি এবং আহতদের চিকিৎসার জন্য  হাসপাতালে আহতদের  পাঠাই। ট্রাকের ড্রাইভার ও হেলপার দূর্ঘটনা ঘটার পরই পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;