সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দেওপাড়া এলাকা থেকে ৪০পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার রাত পৌনে বারোটার দিকে কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইব্রাহীম শেখ দেওপাড়া এলাকায় হযরত আলীর বাড়িতে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় হয়রত আলীর ছেলে মো.বাবুল পাঠান (২২)কে আটক করে তার দেহ তল্লাশি করে ৩০পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১৩ শত টাকা উদ্ধার করে। অভিযানে একই বাড়ি থেকে মোছাঃ আমেনা (২৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীর হেফাজত হতে ১০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। সে কাপাসিয়া থানার বারেগাঁও এলাকার আবুল হোসেনের মেয়ে।

আসামিদ্বয়ের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরণির ১০(ক) ধারায় থানায় মামলা রুজু করা হয়েছে। যার নং ৩১। গতকাল রোববার দুপুরে আসামিদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মো.আলাউদ্দিন বলেন, আসামিদ্বয় পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!