সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত 

জলঢাকা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত 

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি

 

“খবরের বাহিরে একদিন” এই শ্লোগান কে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের বৃহৎ সংগঠন প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত।

 

২৫ জানুয়ারী” ২৫ শনিবার রংপুরের বিনোদন কেন্দ্র ভিন্ন জগতে অনুষ্ঠিত বার্ষিক বনভোজন ও মিলন মেলায় প্রেসক্লাবের সকল উপদেষ্টা ও সদস্যরা তাদের পরিবার সহ অংশ গ্রহন করে।

বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত ভিন্ন জগতে অবস্থিত শিশু পার্ক সহ দর্শনীয় স্থান সমুহ ঘুরে ঘুরে উপভোগ করেন সকলে।

পাশাপাশি সকল সদস্য ও পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সদস্যদের সহধর্মিণীদের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পরে বার্ষিক বনভোজন ও মিলন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সদস্যদের উপস্থিতিতে কর্মশালা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সরকারী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান,

বক্তব্য রাখেন, উপদেষ্টামন্ডলীর সদস্য প্রভাষক ছাদের হোসেন, হামিমুর রহমান হামিম,হাবিবুর রহমান হালু, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সহ সভাপতি মনিরুজ্জামান লেবু, হাসিবুল ইসলাম মিতু,যুগ্ম সম্পাদক আবেদ আলী, মাইদুর হাসান, অর্থ সম্পাদক ছানোয়ার হোসেন বাদশা, দপ্তর সম্পাদক মর্তুজা ইসলাম, সদস্য আসাদুজ্জামান স্টালিন, হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, শরিফুল ইসলাম প্রিন্স, রবিউল ইসলাম, ফরহাদ হোসেন, এরশাদ আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!