সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

কালীগঞ্জে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বাড়ির পাশে পুকুরে ডুবে আরাফ নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। সে ঈশ্বরপুর গ্রামের অলিউল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরাফ বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবারের লোকজন। সকাল সাড়ে এগারোটায় দিকে তার মা বিথী বেগম বাড়ির পাশে পুকুরে খুঁজতে যায়। পুকুর থেকে ডুবন্ত অবস্থায় তার মা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রো নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্রোর ডা.মিলি আক্তার বলেন, শিশু আরাফকে মৃত্যু অবস্থায় তার পরিবার হাসপাতালে নিয়ে এসেছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক মোহাম্মদ আসলাম জানান, এই ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ৪(১)২৫। শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!