সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় এলাকাবাসীর উদ্দ্যোগে বুড়ি তিস্তা নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন 

জলঢাকায় এলাকাবাসীর উদ্দ্যোগে বুড়ি তিস্তা নদীর উপর ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন 

 

 

নীলফামারী জেলা প্রতিনিধি

 

নীলফামারীর জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়নের মরহুম সাবেক চেয়ারম্যান আজিজার রহমান ঘাটে বুড়ি তিস্তার উপরে এলাকার বাসীর নিজ উদ্যোগে ব্রীজ নির্মান কাজের

 

উদ্বোধন করা হয়।

 

শুক্রবার বিকালে আনছারহাটস্থ মরহুম সাবেক চেয়ারম্যান আজিজার রহমান ঘাটে বুড়ি তিস্তার উপরে এলাকার বাসীর নিজ উদ্যোগে ব্রীজ নির্মান কাজের

 

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নুরুজ্জামান(জামান) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মুজ্জাক্কিন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কহিনুজ্জামান লিটন,

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ আল নোমান নাহিদ, সাজ্জাদ হোসেন সাব্বির, নাগরিক কমিটির নেতা মোহামাইনির রহমান, শরিফুজ্জামান,সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

উক্ত এলাকার ভোগান্তি কমাতে ব্রীজ নির্মানের সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন প্র

ধান অতিথি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!